Friday, March 6, 2020

হরি কীর্তন

ডুবু ডুবু কয়ে নাও
বহ এ বিষম বাও 
(chorus ডুবু ডুবু কয়ে নাও
বহ এ বিষম বাও )

দেখে হাসে গোরা বন-মালি ...মালি 
দেখে হাসে গোরা বন-মালি ...

আরে
ভুবন মোহন নাইয়া 
দেখি আমি...বশ হইয়া 
(chorus ভুবন মোহন নাইয়া 
দেখি আমি...বশ হইয়া )

যুবতী ভুলিল লাখে লাখে ...লাখে
যুবতী ভুলিল লাখে লাখে

কেহ করে উথারল
ঘন ঘন হরি বল.
(chorus কেহ করে উথারল
ঘন ঘন হরি বল)

দুকূল নদিয়ার লোকে দেখে...দেখে
দুকূল নদিয়ার লোকে দেখে

আরে
কহে দিন রামানন্দে
এ হেন আনন্দ স্তনদে 
(chorus আরে
কহে দিন রামানন্দে)

বঞ্চিত রহিনু আমি একা...একা
বঞ্চিত রহিনু আমি একা

আরে 
আমি অধম রইলাম পড়ে 
আর সকলে চলে গেল 
আমি অধম রইলাম পড়ে 
আর সকলে চলে গেল 
আমি অধম রইলাম পড়ে 
আর সকলে চলে গেল 

সবাই হরি হরি হরি-বলো
আর সকলে চলেই গেল 
সবাই হরি হরি হরি-বলো 

হরি বোল... হরি বোল... 
হরি বোল.... হরি বোল....
হরি বোল... হরি বোল... 
হরি বোল.... হরি বোল....